শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় অবৈধ মাটি কাটার অপরাধে জরিমানা, যন্ত্র জব্দ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভোরে অভিযান পরিচালনা করা হয়েছে। ভোর ৪:৩০টা থেকে সকাল ৭:৩০টা পর্যন্ত সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নাপিতের চর এলাকা থেকে ১টি স্ক্যাভেটর ও ৩টি ডাম্পার জব্দ করা হয়। এছাড়া মৌলভীর দোকান এলাকায় জাফর আহমেদ চৌধুরী কলেজ সংলগ্ন মাটি কাটার সঙ্গে সংশ্লিষ্ট আরও ২টি স্ক্যাভেটর বিকল করে দেওয়া হয়।

এদিকে, উপজেলার উত্তর ছদাহা এলাকায় অকৃষি জমিতে মাটি কাটার অনুমতি নিয়ে কৃষি জমির মাটি কাটার দায়ে মোঃ সোহেল (৪০) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/আ.র

অবৈধ মাটি কাটা

শেয়ার করুন: