শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাতের বেলায় অবৈধ বালু-মাটি উত্তোলন

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের অভিযানে ড্রেজার ও এস্কেভেটর ধ্বংস

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৫, ১:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের অভিযানে ড্রেজার ও  এস্কেভেটর ধ্বংস
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের অভিযানে ড্রেজার ও এস্কেভেটর ধ্বংস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে অবৈধভাবে রাতের বেলায় বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার (২৪ মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র মো. নাহিদুর রহমানের পরিচালিত এ অভিযানে দুইটি স্থানে অবৈধ কার্যক্রম বন্ধ করা হয়েছে।

প্রথম অভিযানটি চালানো হয় দৌলতদিয়া ইউনিয়নের আক্কাস আলী স্কুল সংলগ্ন এলাকায়। সেখানে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ব্যবহৃত একটি ড্রেজার মেশিনের সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করা হয়। পরে একই ইউনিয়নে আরেকটি অভিযান চালিয়ে একটি এস্কেভেটর (ভেকু) মেশিন বিকল করে দেওয়া হয়, যার মাধ্যমে মাটি কাটা হচ্ছিল। এর ফলে ঐ স্থানে মাটি উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র মো. নাহিদুর রহমান জানান, একটি ড্রেজার ও একটি এস্কেভেটর (ভেকু) মেশিন অবৈধভাবে মাটি কাটার জন্য ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে এবং অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: