শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে জাহান্দার আলী জাহানকে মনোনয়ন দেওয়ার দাবি

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৫, ৬:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে বিএনপি থেকে ধানের শীষের পক্ষে এমপি মনোনয়নের প্রত্যাশায় মিছিল করেছে মাদারীপুর জেলা, সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ জনতা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে চার টার দিকে মাদারীপুর-২ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের চৌরাস্তা এলাকা থেকে একটি মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইটেরপুল গিয়ে শেষ হয় এবং সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, জেলা ছাত্র দলের আহবায়ক মেহেদী হাসান জাকির, সদর উপজেলা যুবদলের আহবায়ক নাহিদুজ্জামান খান নাহিদসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা মিছিলে অংশ গ্রহণ করে।

সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বলেন, বিএনপি থেকে ২৩৭ টি আসনের মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু, মাদারীপুর-২ আসনের নাম ঘোষণা করা হয়নাই পরে বলবে বলেছে। আমরা বলতে চাই ১৭ বছর রাজপথে থেকে জাহান্দার আলী জাহান মামলা-হামলা, জেল-জুলুমের শিকার হয়েছেন তারপরেও আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আমরা বলতে চাই এমন ত্যাগী নেতা কে যেন মাদারীপুর-২ আসনে মনোনয়ন দেওয়া হয় এবং তাকেই আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের এই আসনটি তারেক রহমানকে উপহার দিতে চাই।

ভোরের আকাশ/জাআ

মাদারীপুরমনোনয়নজাহান্দার আলী জাহান

শেয়ার করুন: