শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আশুগঞ্জ সার কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আশুগঞ্জ সার কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
আশুগঞ্জ সার কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গ্যাস সংকটে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় দ্রুত গ্যাস সরবরাহ করে পুনরায় উৎপাদন চালু, আধুনিকায়ন এবং কারখানাটির পূর্বনাম ‘জিয়া সার কারখানা’ পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিক-কর্মচারীরা।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। তাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে আশুগঞ্জ উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাও কর্মসূচিতে অংশ নেন।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী মুন্সি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান ভূঁইয়া, এনসিপি নেত্রী জয়ন্তি বিশ্বাস, আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার ও সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান প্রমুখ।

আরও পড়ুন

গণতন্ত্রকামী জনগণ স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সালের পর থেকে একটি কুচক্রি মহল দেশীয় সার কারখানা বন্ধ রেখে সার আমদানি বাণিজ্যে লিপ্ত হয়। এর ফলে দীর্ঘদিন বন্ধ থেকে সার কারখানাগুলো যান্ত্রিক ও আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। গত বছরের পহেলা মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ থাকার ফলে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের নেতিবাচক প্রভাব পড়ে। তাই দ্রুত সার কারখানায় গ্যাস সরবরাহ শুরুসহ আধুনিকায়নের মাধ্যমে কারখানটি সচল করার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।

পাশাপাশি আশুগঞ্জ সার কারখানার পূর্বনাম "জিয়া সার কারখানা" করার দাবি জানান তারা। মানববন্ধন শেষে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ করেন তারা।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: