শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেরপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মামলা

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

শেরপুর জেলা শহরের পৌরভার সজবরখিলা মহল্লায় এক গৃহবধু (১৯)কে ধর্ষণের অভিযোগে শনিবার (২৩মে) রাত ৮টার দিকে এনামুল হক (৩৬) নামে এক যুবককে গণ-পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। 

ধর্ষণের ঘটনার পর রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়। ধর্ষক এনামুল হক শেরপুর পৌর শহরের সজবরখিলা মহল্লার জনৈক মো. মোবারক হোসেনের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে ওই গৃহবধূ ও তাঁর স্বামী জাহিদুল ইসলাম ওরফে স্বাধীন সবজরখিলা মহল্লার মোবারক হোসেনের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতে শুরু করেন। ভুক্তভোগীর স্বামী ব্যবসার কাজে অধিকাংশ সময় বাইরে থাকতেন। সেই সুযোগে বাসার মালিক মোবারক হোসেনের বখাটে ছেলে এনামুল হক বিভিন্ন সময় ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন।

ভুক্তভোগীর স্বামীর দাবি, বিষয়টি একাধিকবার এনামুলের পরিবারের সদস্যদের জানানো হয় এবং পরে স্থানীয়ভাবে সমাধানেরও চেষ্টা করা হয়। এদিকে শনিবার রাতে এনামুল হক ভাড়াটিয়ার ঘরে ঢুকে গৃহবধূর মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণ করেন।

আরও পড়ুন

পিরোজপুরে ইসলামী ব্যাংকের গ্রহকদের মানববন্ধন

ঘটনার পর গৃহবধূ বিষয়টি স্বামী ও স্বজনদের জানালে রাতে স্থানীয় লোকজন অভিযুক্ত এনামুলকে আটক করেন এবং তাঁকে গণ-পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে রাতেই শহরে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় লোকজন। একপর্যায়ে বিক্ষোভকারীরা শেরপুর সদর থানার সামনেও অবস্থান নেন।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা সত্যতা নিশ্চিত করে বলেন শনিবার রাতেই, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী ওই নারী নিজে বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। যার মামলা নং- ৫৩।  ২৪মে দুপুরে ধৃত ধর্ষক এনামুল হককে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ভোরের আকাশ/ র.ই

ধর্ষণের অভিযোগেমো. সোহেল রানা

শেয়ার করুন: