শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ভোলায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ,বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও সক্রিয় ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন— “নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে গ্রাম আদালতের বিচার কার্য পরিচালনা করতে হবে, তাহলেই জনগণ প্রকৃত সেবা পাবে।”

সভায় প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম গ্রাম আদালত প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন ভোলা ও ঝালকাঠি জেলার জেলা ম্যানেজার অক্ষয় সরকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক জনাব আবিরুল ইসলাম। এ সময় দৌলতখান ও ভোলা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা তথ্য অফিসার, জেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় অংশ নেন ভোলা সদর উপজেলার উপজেলা সমন্বয়কারী মো. রিয়াজ মোর্শেদ ও শিউলি বেগম এবং দৌলতখান উপজেলার উপজেলা সমন্বয়কারী মো. ইলিয়াস।

ভোরের আকাশ/মো.আ.

সভাজেলা প্রশাসকভোলা

শেয়ার করুন: