শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবচরে গ্রাম ছেড়ে শহরমুখী জনস্রোত, ভোগান্তিতে যাত্রীরা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

খুলনা-ঢাকা ব্যস্ততম মহাসড়ক অতিক্রম করছে মাদারীপুরের শিবচরের এক্সপেসওয়ে দিয়ে বিভিন্ন  যানবাহনে চড়ে গ্রাম ছেড়ে শহরে যাচ্ছে ঢাকামুখী দক্ষিণ অঞ্চলের কর্মব্যস্ত মানুষেরা।

শনিবার (১৪ জুন) ভোর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে ঈদের দীর্ঘ ছুটি শেষে পূর্ণরায় শ্রমজীবী মানুষেরা ছটছে যার যার কর্মস্হলে। নারীর টানে বাড়ীতে ঈদের আনন্দ উপভোগ করতে আসলেও ছুটি শেষে আবার জীবিকা নির্বাহের জন্য ছুটে চলছে কর্মস্হলে। ঢাকাসহ বিভিন্ন কর্মস্হলে পৌছাতে দুইদিন আগে থেকেই পরিবার পরিজন ছেড়ে রাজধানী মুখী  সাধারণ মানুষেরা। তীব্র গরমে অতিষ্ঠ ভোগ করতে দেখা যাচ্ছে অনেকেই।

উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ যাত্রী ছাউনিতে খোঁজ নিয়ে জানতে পারি যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে।দুরপাল্লার দু,একটি গাড়ী থামতে না থামতেই গাদাগাদি করে উঠছে অতিরিক্ত যাত্রীরা।অনেকেই আসন খালি না পয়ে দাঁড়িয়ে যাচ্ছে গন্তব্যের দিকে।

শিবচর থেকে পরিবার নিয়ে নারায়ণগঞ্জে যাওয়া যাএী তামিম ইকবাল বলেন,আধা ঘন্টা ধরে পাঁচ্চর গোলচক্করে বসে আছি।এখনো কোন গাড়ী মিলছে না। অনেক লোকাল গাড়ী থামলেও মূহুর্তেই ভরে যাচ্ছে।অনেকেই গাড়ীতে দাঁড়িয়েও যাইতেছে।একটু আরামে যাওয়ার জন্য সিট খালি পরিবহনের আশায় বসে আছি।এখনো গাড়ী  মিলছে না।

সালমা নামে আরেক যাএী বলেন, যেহেতু দেশে অনেক দিন পরিবারের সাথে ঈদের আনন্দ কাটালাম। তবুও আপনজন ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আমার স্বামী ঢাকায় চাকরি করে তাই না যেয়ে উপায় নেই।কিন্তু ঢাকা থেকে বাড়ীতে আসার পথে তেমন কষ্ট হয়নি। যাওয়ার পথে দেখছি গাড়ীর ভোগান্তি এবং ভাড়াও বেশি।

উপজেলার একাধিক বাস কাউন্টারে যাত্রীদের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারি বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে। যাত্রীদের চাপকে পুঁজি করে ভাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে।যেখানে ঈদ মৌসুম ছাড়া ভাড়া ছিল, ১৫০ টাকা থেকে ২০০ টাকা। সেখানে এখন নিচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকারও অধিক।

পরিবহন শ্রমিকরা বলছে ভিন্ন কথা,সড়কে যাত্রীর সংখ্যা বেশি থাকায় সাধারণ যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছে গাড়ীতে উঠার জন্য। সড়কে খরচ বেশি,পেট্রোল,অকটেল,জ্বালানি তেল এছাড়াও পদ্মাসেতুর টোল ভাড়াসহ খরচ বেড়েছে।তাই পরিবহন মালিকের এসকল খরচ বৃদ্ধির কারনে ভাড়াটা একটু বেশি নিচ্ছি।

শিবচর হাইওয়ে থানার (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানায়, সড়কে যানবাহন চলাচলে বাড়তি চাপ আরো ২দিন আগে থেকেই লক্ষ্য করা যাচ্ছে। সড়ক পথে নজরদারি জোরদারসহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য আমাদের হাইওয়ে থানা পুলিশের একটি টিম টহল দিচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

শিবচরমাদারীপুরভোগান্তিতে যাত্রীরা

শেয়ার করুন: