রাজবাড়ী
জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রয়, দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে অবৈধ জ্বালানি তেল মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয় রোধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত সহকারি কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন অভিযান পরিচালনা কারে জামালপুর বাজারে মেসার্স রুমা ট্রেডার্স পেট্রোল বিক্রয়কেন্দ্র তল্লাশি চালিয়ে ১১০ লিটার পেট্রোল ও ৪২৪ লিটার অকটেন মজুদ পাওয়া, মূল্য তালিকা না থাকার অপরাধ ও বেশি দামে ডিজেল বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচারনা করেন।
এ সময় পেট্রোল ও অকটেন জব্দ করে উপস্থিত ক্রেতাদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৩৮ ধারায় রুমা পেট্রোল মালিক হেলাল আহম্মদকে ১০ হাজার টাকা ও বালিয়াকান্দি বাজারে একই অপরাধে মৃধা ট্রেডার্সের মালিক শাজাহান মৃধাকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ র.ই