শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জামালপুর জেলায় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। আজ সোমবার ( ২০ এপ্রিল) সকাল ৮টা থেকে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইন শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলার ৫টি উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস (৫ বছরের কম) বয়সী প্রায় ২ লাখ ১৫ হাজার শিশুকে এই কর্মসূচির আওতায় এনে টিকা প্রদান করা হবে। শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই বিশেষ উদ্যোগের মাধ্যমে শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা থেকে সুরক্ষা নিশ্চিত করা হবে। বিশেষ করে যেসব শিশু এখনো নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আসেনি, তাদের জন্য এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র যেমন কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, পৌরসভা স্বাস্থ্যকেন্দ্র।

জেনারেল হাসপাতালএ এই টিকা প্রদান করা হচ্ছে। অভিভাবকদের নিজ নিজ নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

এদিকে, যদি কোনো শিশুর শরীরে হামের লক্ষণ যেমন জ্বর, চোখ লাল হওয়া, শরীরে লাল ফুসকুড়ি দেখা যায়, তবে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জামালপুর জেনারেল হাসপাতাল-এ চালু করা হয়েছে একটি “হাম কর্নার”, যেখানে আক্রান্ত শিশুদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এবং কখনও কখনও নিউমোনিয়া, ডায়রিয়া বা মস্তিষ্কের জটিলতা সৃষ্টি করতে পারে। তাই সময়মতো টিকা গ্রহণই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

আপনার শিশুর সুস্থ ভবিষ্যতের জন্য নির্ধারিত সময়ের মধ্যে টিকা নিশ্চিত করুন।

ভোরের আকাশ/আ.র

হাম-রুবেলা টিকা

শেয়ার করুন: