গাইবান্ধায় অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুদ করার দায়ে ব্যবসায়ীকে কারাদন্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুদ করে বিক্রির অপরাধে আব্দুর রহিম নামের এক ব্যবসায়ীকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
এসময় তার দোকান থেকে অবৈধভাবে মজুদ করা ৬৫ লিটার ডিজেল ও ২৭লিটার পোট্রাল জব্দ করা হয়।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা এই রায় প্রদান করেন।
আব্দুর রহিম উপজেলা রাখাল বুরুজ ইউনিয়নের ধর্মপুর বাজারের ব্যবসায়ি ও ধর্মপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সঙ্গীয় পুলিশসহ গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের ধর্মপুর বাজারে অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি আব্দুর রহিমের দোকান তল্লাশি করে মজুদ রাখা ডিজেল ও পেট্রোল উদ্ধার ও আব্দুর রহিমকে আটক করে থানায় আনা হয়।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় প্রদান করেন।
ভোরের আকাশ/ র.ই