শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিশুদের শারীরিক-মানসিক বিকাশে পাথরাইল স্কুলে কারাতে প্রশিক্ষণ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

টাঙ্গাইলের পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আত্মরক্ষার স্বার্থে বালক-বালিকাদের জন্য সপ্তাহের প্রতি বৃহস্পতিবার পর্যায়ক্রমে দেড় হাজার ছাত্রছাত্রীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

বৃহস্পতিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ উদ্বোধন করেন।

তিনি বলেন, “শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে আত্মনির্ভরশীল হবে, যা তাদের পড়ালেখাতেও ইতিবাচক প্রভাব ফেলবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের নেতা মোস্তফা কামাল লাবু, বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো একাডেমীর প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক গ্র্যান্ড মাস্টার মো. শফিকুল ইসলাম লাভলু, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুজ্জামান খান মোস্তফা ও নাজমুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

ভোরের আকাশ/জাআ

কারাতেশিশুটাঙ্গাইলপ্রশিক্ষণ

শেয়ার করুন: