শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ৫:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের পাশেই অবস্থিত উপজেলা ভূমি অফিসে সোমবার (২৭ এপ্রিল )রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

দুর্বৃত্তরা জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে সেখানে থাকা সরকারি আদায় ও অফিস খরচের আনুমানিক ২ লক্ষ টাকা নিয়ে যায়।

ভূমি অফিসের প্রধান সহকারী মো. আরেফিন জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে অফিস খুলতে এসে তিনি দেখতে পান জানালার গ্রিল ও আলমারির তালা ভাঙা অবস্থায় রয়েছে। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর থানায় অভিযোগ দায়ের করা হয়।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সিসি ক্যামেরার মাধ্যমে চোর সনাক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন

কক্সবাজারে বজ্রপাতে লবণচাষীর মৃত্যু

এ ব্যাপারে কাউখালী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, চুরির ঘটনা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। অফিসে রাতে নাইটগার্ড থাকা অবস্থায় কিভাবে চুরি হলো? এই প্রশ্ন স্থানীয় সাধারণ জনগণের। তারা দ্রুত চোরদের গ্রেফতার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ভোরের আকাশ/ র.ই

দুর্ধর্ষ চুরিমো. আরেফিন

শেয়ার করুন: