দীর্ঘ ১৭ বছরের ভোগান্তির অবসান: দিগপাইতে গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন

জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের বহু প্রতীক্ষিত ময়নার মোড় থেকে পাকুল্ল্যা ভাঙ্গনীঘাট পর্যন্ত সড়কের কার্পেটিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন জামালপুর ৫ আসনের সংসদ সদস্য জননেতা এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার। প্রায় ১৭ বছর অবহেলায় পড়ে থাকা রাস্তাটি বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানিতে চলাচলের অযোগ্য হয়ে উঠত। এতে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্যের উদ্যোগে সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:মোঃ রুহুল আমিন মিলন, সাধারণ সম্পাদক, জামালপুর সদর উপজেলা বিএনপি।আলহাজ্ব গাউসুল আজম শাহিন, সদস্য সচিব, জেলা কৃষক দল।মোঃ জিয়াউল হক মাস্টার, সভাপতি, দিগপাইত ইউনিয়ন বিএনপি।মোঃ ফিরোজ আহমেদ ফরিদ, সাধারণ সম্পাদক, দিগপাইত ইউনিয়ন বিএনপি।
আব্দুল হালিম চান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি।মোঃ গোলাম মোস্তফা মুকুল, সহ-সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপি। অ্যাডভোকেট জামিল হাসান তাপস, সহ-সভাপতি, জামালপুর জেলা আইনজীবী সমিতি।কাজী ফজলুল হক, আহ্বায়ক, দিগপাইত ইউনিয়ন যুবদল। এছাড়া দিগপাইত ও রশিদপুর ইউনিয়ন শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, ওলামা দল ও কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে যাতায়াত ব্যবস্থার উন্নতির পাশাপাশি কৃষিপণ্য পরিবহন সহজ হবে, যা এলাকার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির আশায় এখন পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ভোরের আকাশ/এনউব