শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নবাবগঞ্জে ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৫, ৮:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নবাবগঞ্জে ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
নবাবগঞ্জে ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলায় তিন দিন ব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ মে) সকালে নবাবগঞ্জ উপজেলার ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড, ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই ভূমি সেবা প্রদান চালু করা হয়। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল সেবার প্রচলন সম্পর্কে জনগণকে সচেতন করাই এই মেলার মূল উদ্দেশ্য।

র‌্যালিতে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম এর নেতৃত্বে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি সাংবাদিক সহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন। র‌্যালিতে অংশ গ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন, যাতে ভূমি সেবা সংক্রান্ত তথ্য ও সচেতনতামূলক বার্তা ছিল। র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল হক।

তিনি বলেন, ভূমি উন্নয়ন কর প্রদান ও জমির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রতিটি নাগরিকের দায়িত্ব। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’-এই প্রতিপাদ্য সামনে রেখে ভূমি মেলার আয়োজন করা হয়েছে।

পুরো অনুষ্ঠান জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সাধারণ জনগণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এবং প্রশাসনের সঙ্গে জনগণের সেতুবন্ধন সুদৃঢ় করে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মেলা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: