শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুবিতে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে দেওয়া হচ্ছে গাছের চারা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে ‘গিভ অ্যান্ড টেক সেশন-৩’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ব্যবহৃত প্লাস্টিক যত্রতত্র ফেলায় পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে, প্রকৃতি হুমকির মুখে পড়ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ, যা জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতেও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশা করি।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ নিয়মিত বাস্তবায়ন করছে। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হলে সবুজায়নসহ টেকসই উন্নয়ন বাস্তবায়িত হবে।
এ সময় উপাচার্য শিক্ষার্থীদের হাতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে ক্লাবের পক্ষ থেকে গাছের চারা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, ক্লাবের সভাপতি ইনছান আলী ও সাধারণ সম্পাদক ফারদিন দীপন এবং ক্লাবের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।

ভোরের আকাশ/জাআ

চারা বিতরণখুলনাপ্লাস্টিক বোতল

শেয়ার করুন: