শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে নিয়ম ভেঙে তেল নিতে গিয়ে বিশৃঙ্খলা, যুবকের কারাদণ্ড

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ৮:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নিয়ম অমান্য করে তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোবারক হোসেন (৩০) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস।

দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত নিয়ম অনুযায়ী লাইনে দাঁড়িয়ে আসা প্রত্যেককে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। মোবারক হোসেনকে একই পরিমাণ তেল দেওয়ার পরও তিনি মোটরসাইকেল সরাতে অস্বীকৃতি জানান এবং অতিরিক্ত ৫০০ টাকার তেল দাবি করেন। কর্তৃপক্ষ নিয়মের বাইরে তেল দিতে অপারগতা জানালে তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তাকে বুঝানোর চেষ্টা করলে মোবারক তার সঙ্গেও অশোভন আচরণ করেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগেও গত ৬ এপ্রিল ভূঁইয়া ফিলিং স্টেশনে একই ধরনের ঘটনায় তিনি জড়িত ছিলেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, সরকারি বিধি অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস জানান, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী সরকারি আদেশ অমান্য করা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ র.ই

সালাউদ্দিন বিশ্বাসকারাদণ্ড

শেয়ার করুন: