শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শৈলকুপায় সার ডিলারের অনিয়মের অভিযোগ : লাইসেন্স বাতিলের সুপারিশ

ঝিনাইদহ জেলা প্রতিনিধি

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ঝিনাইদহের শৈলকুপায় গুদামে পর্যাপ্ত সার মজুদ থাকার পরও কৃষকদের মধ্যে বিতরণ না করার অভিযোগে বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স শুভ এন্টারপ্রাইজের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মো. নোমান হোসেন স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গুদামে পর্যাপ্ত সার মজুদ থাকার পরও কৃষকদের মধ্যে তা বিতরণ না করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হয়েছে, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসকের পাঠানো প্রতিবেদনে বলা হয়, শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে বিসিআইসি সার ডিলার মেসার্স শুভ এন্টারপ্রাইজের বিক্রয়কেন্দ্রে স্থানীয় কৃষকেরা সার না পেয়ে সড়ক অবরোধ করেন। এ সময় গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে কাঠের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন তারা।

খবর পেয়ে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও উপসহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে ডিলার প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্র থেকে কৃষকদের মধ্যে সার বিক্রির ব্যবস্থা করেন। এরপর কৃষকেরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই ডিলারের গুদামে ৩১০ বস্তা ইউরিয়া, ৪১০ বস্তা ডিএপি, ২৮২ বস্তা টিএসপি ও ১৫০ বস্তা এমওপি সার মজুদ ছিল। পর্যাপ্ত সার মজুদ থাকার পরও কৃষকদের মধ্যে তা বিতরণ না করায় তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৬’-এর ১৬.১ ধারা অনুযায়ী মেসার্স শুভ এন্টারপ্রাইজের ডিলারশিপ বাতিলের জন্য সার ডিলার সংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির কাছে সুপারিশ করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে গত ২৫ এপ্রিল ও ৪ আগস্ট মেসার্স শুভ এন্টারপ্রাইজকে অবৈধভাবে সার মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই দফায় জরিমানা করেন।

এদিকে স্থানীয় কৃষকেরা অভিযোগ করেন, মেসার্স শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নায়েব আলী জোয়াদ্দার। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত সাবেক সংসদ সদস্য। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানান তারা।

স্থানীয় কৃষক আজিবার আলী বলেন, ডিলার আওয়ামী লীগের সাবেক এমপি। তাঁর ভাতিজা বর্তমানে ডিলারশিপ পরিচালনা করছেন। তাদের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন সার পেলেও সাধারণ কৃষকেরা সার নিতে গেলে হয়রানির শিকার হচ্ছেন।

আরেক কৃষক শরিফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের লোকজনের হাতে এখনো সারের ডিলারশিপ রয়েছে। তারা গুদামে সার মজুদ রেখে কৃষকদের হয়রানি করছেন।

আরও পড়ুন

লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের শপথ

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কিছু ডিলার সার মজুদ রেখেও কৃত্রিম সংকট তৈরি করছেন। কৃষকদের হয়রানি করা হচ্ছে। প্রশাসনকে এ চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই ডিলারের লাইসেন্স বাতিলের বিষয়েও যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। সার মজুদ রেখে কৃষকদের হয়রানি বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: