শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘাটাইলে দুর্ধর্ষ সন্ত্রাসী শহিদ বাহিনীর প্রধান শহিদ গ্রেফতার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২৫, ৬:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঘাটাইলে দুর্ধর্ষ সন্ত্রাসী শহিদ বাহিনীর প্রধান শহিদ গ্রেফতার
ঘাটাইলে দুর্ধর্ষ সন্ত্রাসী শহিদ বাহিনীর প্রধান শহিদ গ্রেফতার

কোচখিরা এলাকার পাহাড়ের কলা বাগান থেকে শেখ হাসিনা সরকারের সাবেক এমপি রানার ঘনিষ্ট সহযোগি শহিদ বাহিনীর প্রধান দুর্র্ধষ শহিদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঘাটাইল থানা ও বনবিভাগের কমপক্ষে অর্ধশত মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে কোচখিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঘাটাইল থানা পুলিশ ।

শহিদ মানাজি গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইলের কোচখিরা, মানাজি, সাতকোয়া, মালেংগা, চৌরাসা, হরিনাচালাসহ কয়েকটি গ্রামের মানুষের মূর্তিমান আতঙ্কের নাম শহিদ।

কোচখিরা গ্রামের বাসিন্দা ঠান্ডু (৫৫) নামের এক ব্যক্তি জানান, শহিদ বাহিনীর অত্যাচারে আমরা অতিষ্ট হয়ে উঠেছি। রাত হলেই আমাদের পাহাড়ি এলাকার সহজ-সরল  মানুষ দেরকে আতঙ্কের মধ্যে থাকতে হয়।  কেউ ঘর থেকে বের হতে সাহস পায়না। এমনকি তার ভয়ে কেউ মুখ খুলে প্রতিবাদ করতে পারে না। এই মাসের ৮ তারিখে রাতে আমার বাড়ি এসে ৮ লাখ টাকা দাবি করে। আমি অস্বীকৃতি জানালে আমার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয় দেখায়। আমার মেরে ফেলার হুমকী দেয়। যাওয়ার সময় আমার বেশ কিছু পেপে গাছ কেটে ফেলে। এ নিয়ে আমি ঘাটাইল থানায় একটি সাধারন ডায়েরী করেছি। লাল মাটির সহজ সরল খেটে খাওয়া অনেক নারী পুরুষ রয়েছে শহিদ বাহিনীর ভয়ে তারা মুখ খুলতে সাহস পায়না।

জানতে চাইলে ঘাটাইল থানা ওসি মো: রকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ের ভেতরে এক কলা বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: