শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আমতলীতে অটো থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ৭:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বরগুনার আমতলীতে চলন্ত ব্যাটারিচালিত বোরাক অটো থেকে ছিটকে পড়ে মুন্নি আক্তার আসমা (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার সকালে খুড়িয়ার খেয়াঘাট-নোমোরহাট আঞ্চলিক সড়কের বিশ্বাসের হাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নোমোরহাট এলাকার রব্বানী খলিফার মেয়ে।  তিনি চট্টগ্রামে অবস্থানরত স্বামী ফরিদুল ইসলামের কাছে যাওয়ার উদ্দেশ্যে বাবার বাড়ি থেকে রওনা দেন।

জানা গেছে, নোমোরহাট থেকে আমতলীগামী একটি ব্যাটারিচালিত বোরাক অটোতে উঠে রওনা হন আসমা।  পথিমধ্যে বিশ্বাসের হাট এলাকায় চলন্ত গাড়ি থেকে হঠাৎ সড়কে ছিটকে পড়েন তিনি।  এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে সঙ্গে থাকা যাত্রীরা তাকে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  সেখানে দায়িত্বরত চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

বোরাক চালক মো. আব্দুল আলিম বলেন, “গাড়ি চলার সময় হঠাৎ মুন্নি আক্তার ছিটকে পড়ে যান।  সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাঁচানো যায়নি।”

নিহতার বাবা রব্বানী খলিফা বলেন, “মেয়ে চট্টগ্রামে জামাতার কাছে যাচ্ছিল।  পথে এ দুর্ঘটনায় মারা গেছে।”

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, “আহত অবস্থায় আনার আগেই মুন্নি মারা গেছেন।”

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ভোরের আকাশ/জাআ

গৃহবধূর মৃত্যুআমতলী

শেয়ার করুন: