বরিশালে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে আলোচনা সভা এবং বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) নগরীর ঐতিহাসিক অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট মো: মজিবুর রহমান সরোয়ারের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মো: মজিবুর রহমান সরোয়ার এমপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
আলোচনা সভায় আর ও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস, বিএনপি নেতৃবৃন্দ ও কর্মীরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। পুরো আয়োজনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
ভোরের আকাশ/এনউব