শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক কালুরঘাট বেতার কেন্দ্র : তথ্য প্রতিমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৮ আগস্ট ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কালুরঘাট বেতার কেন্দ্র বাংলাদেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত একটি ঐতিহাসিক স্থাপনা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। 

তিনি বলেন, মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ে এই বেতার কেন্দ্র থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা প্রচার করেছিলেন।

শনিবার (৮ আগস্ট) কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, দেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কালুরঘাট বেতার কেন্দ্রকে যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় কেন্দ্রটির রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

সাংবাদিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ আরও বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে। চলতি অর্থবছর অথবা আগামী অর্থবছরের মধ্যে এই বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী জানান, নিউ মিডিয়াকে কেন্দ্র করে একটি বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় অপতথ্য ও মিথ্যা তথ্যের বিস্তার ঠেকানোর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার জন্য নানা ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক এবং শিক্ষামূলক বিভিন্ন কনটেন্ট তৈরি করা হচ্ছে। বিশেষ করে সচেতনতামূলক রিলস তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে নিউ মিডিয়া প্রকল্পের আওতায় সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদেরও এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।

মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন সম্পর্কে জনগণকে সচেতন করতে তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, কোন তথ্য সঠিক, কোনটি মিসইনফরমেশন এবং কোনটি পরিকল্পিত ডিজইনফরমেশন—তা সহজে শনাক্ত করার জন্য বিভিন্ন টুলস ও সফটওয়্যার তৈরির কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে তথ্য যাচাই করে জনগণের কাছে নির্ভরযোগ্য তথ্য তুলে ধরার ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ বেতারের আধুনিকায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এফএম সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি প্রকল্পও গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) সময়োপযোগী, আধুনিক ও দর্শকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কাজ চলছে। বিটিভির কার্যক্রমের ওপর ফরেনসিক অডিট করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে অথবা পরবর্তী ১০ দিনের মধ্যে এ অডিট শুরু হতে পারে। অডিট প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে বিটিভির ডিজিটালাইজেশনসহ বিভিন্ন কার্যক্রমকে আরও আধুনিক, আকর্ষণীয় ও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিটিভির জনপ্রিয় সিগনেচার অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’কে নতুন আঙ্গিকে উপস্থাপনের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনুষ্ঠানটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি’র আবেদন গ্রহণের বিষয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।

ইয়াসের খান চৌধুরী আশা প্রকাশ করে বলেন, দর্শক-শ্রোতাদের চাহিদা ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের জনপ্রিয় অনুষ্ঠান আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা সম্ভব হলে বিটিভির প্রতি মানুষের আগ্রহ ও সম্পৃক্ততা আরও বাড়বে।

আরও পড়ুন

কালিয়ায় ৬০ লাখ টাকা প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনের সময় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, কেন্দ্রটির পরিচালক শাহীন আক্তার, চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তীসহ বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/রই 


 

এরশাদ উল্লাহ

শেয়ার করুন: