শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শীত নামতেই খেজুর গাছ পরিচর্যার ব্যস্ত গাছি

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

রাস্তার দুই পাশে, ফসলের মাঠে কিংবা বাড়ির আঙিনায় সেখানেই খেজুর গাছ আছে সেখানে চলছে পরিচর্যা। খেজুর গাছের রস সংগ্রহে সু-নিপুণ হাতে খেজুর গাছের মাথা পরিচর্যা করছেন গাছিরা। গাছিদের আশা কয়েক সপ্তাহের মধ্য রস সংগ্রহ করে তৈরি হবে খেজুরের গুড়। যে গুড় পৌঁছে যাবে জেলার গণ্ডি পার হয়ে দেশে বিদেশে। গ্রামের ঘরে ঘরে ধুম পড়বে নড়ের গুড়ের সাথে বাহারি পিঠার স্বাদ। শীত যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে গাছিদের এ ব্যস্ততা।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় ২৩ হাজার ৫৫০টি খেজুর গাছ রয়েছে। যা থেকে ৩৫৪  মে.টন খেজুর রস সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যে রস থেকে ৫৩ মে.টন গুড় উৎপাদন হবে।

ছবি: ভোরের আকাশ

গাছ পরিচর্যা করতে আসা কবীর মোল্যা বলেন, শীতের শুরুতে আমরা খেজুর গাছগুলোর মাথা পরিষ্কার করছি। এক সপ্তাহ পর থেকে গাছে ঢিলে পাতা হবে। রস থেকে আমি গুড় তৈরি করি। জেলায় গুড়ের চাহিদা ও ভাল। প্রতি কেজি গুড় ৩ শত টাকা দরে বিক্রি হবে। এ বছর রস ও গুড় বিক্রি করে ৭০ থেকে ৮০ হাজার টাকা আয় করতে পারবেন বলে জানান এ গাছি।

গাছিদের দাবি নড়াইলে খেজুর রস ও গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। জেলায় যে পরিমাণ রস ও গুড়ের চাহিদা আছে সেই পরিমাণে রস ও গুড় উৎপাদন হয় না৷ কাঁচা রস কিনতে বিভিন্ন জায়গা থেকে গাছ তলায় ভিড় করেন ক্রেতারা।

খেজুর গাছ পরিচর্যা করতে আসা আরেক গাছি শেখহাটি গ্রামের শফিকুল ইসলাম বলেন, খেজুর গুড় ও রসের চাহিদা রয়েছে। তুলারামপুর, শেখহাটি, বেনহাটি, মুলিয়া, আগদিয়া থেকে লোক এসে গাছ তলা থেকে রস কিনে নিয়ে যায়৷ এখানে যে পরিমাণ রসের চাহিদা আছে সেই পরিমাণ রস সংগ্রহ করা হয় না। কারব খেজুর গাছ কম।

প্রতিবছর কমছে খেজুর গাছ। এতে জেলায় খেজুর গাছের রস ও গুড় উৎপাদনের সংখ্যা কমে যাওয়ার সংখ্যা গাছিদের। এখনই নতুন করে গাছ লাগানোর উদ্যোগ না নিলে হারিয়ে যেতে পারে নড়াইলের ঐতিহ্যবাহী খেজুর রস ও গুড়।

দেবভোগ গ্রামের পরিমল বিশ্বাস বলেন, রাস্তার দুই পাশে লাগানো খেজুর গাছ প্রতি বছর কাটা হচ্ছে। বিশেষ করে ইট ভাটা মালিকরা এই গাছ কিনে নেন। এইভাবে যদি খেজুর গাছ কাটা হয় তাহলে দিন দিন নড়াইল থেকে খেজুর গাছ কমে যাবে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রস সংগ্রহে উদ্যোগ নিয়েছেন কৃষি বিভাগ। প্রতিটি ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিরাপদ রস সংগ্রহে গাছিদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন।  

ভোরের আকাশ/তা.কা


 

 

পরিচর্যার গাছিখেজুর গাছশীত

শেয়ার করুন: