শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে বৈশ্বিক উদ্যোক্তা সপ্তাহের উদ্বোধন

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৯:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে বৈশ্বিক উদ্যোক্তা সপ্তাহের উদ্বোধন
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে বৈশ্বিক উদ্যোক্তা সপ্তাহের উদ্বোধন

শনিবার (২১ নভেম্বর)  বেলা ১২:০০টায় খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বৈশ্বিক উদ্যোক্তা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। 

এবারের এই বৈশ্বিক উদ্যোক্তা সপ্তাহের মূল প্রতিপাদ্য হলো ‘উন্নত আগামীর জন্য উদ্যোক্তা সৃষ্টি’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বৈশ্বিক চাহিদা ও কর্মক্ষেত্রের পরিবর্তনের ফলে কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। এ পরিবর্তিত পরিস্থিতিতে শুধু পাঠ্যবিষয়ভিত্তিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; বরং সংশ্লিষ্ট বিষয়ে নতুন জ্ঞান, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে। 

একই সঙ্গে কেবল চাকরির সন্ধান না করে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে হবে। একজন উদ্যোক্তা নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও আর্থিক সহায়তার সুযোগ রয়েছে। 

তিনি কেকেবিএইউ’র বিভিন্ন বিভাগের স্নাতকদের উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, ব্যবসায় প্রশাসন বিভাগের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ ও প্রয়োজনীয় দক্ষতা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক ড. মো. মুঈন উদ্দিন। 

এ সময় সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: