শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুবিতে নতুন ১৮ বিভাগ চালু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নতুন করে আরও ১৮টি বিভাগ চালুর অনুমোদন দিয়েছে একাডেমিক কাউন্সিল। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮৯তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একাডেমিক কাউন্সিলে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

এতে বিজ্ঞান অনুষদে ৩টি, সামাজিক বিজ্ঞান অনুষদে ৩টি, কলা ও মানবিক অনুষদে ৩টি, ব্যবসায় অনুষদে ৪টি, প্রকৌশল অনুষদে ৪টি এবং আইন ও বিচার অনুষদের অনুষদে ১টি বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

বিভাগগুলো হলো-
বিজ্ঞান বিভাগে- পরিবেশ বিজ্ঞান বিভাগ, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগ, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।

সামাজিক বিজ্ঞান অনুষদে- সমাজবিজ্ঞান বিভাগ, জনসংখ্যা বিজ্ঞান বিভাগ ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।

কলা ও মানবিক অনুষদে- ইসলামী স্টাডিজ ও সংস্কৃতি বিভাগ, ইতিহাস বিভাগ ও দর্শন বিভাগ।

ব্যবসায় অনুষদে- আন্তর্জাতিক ব্যবসায় বিভাগ, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, বিজনেস ইনফরমেটিকস বিভাগ ও লজিস্টিকস ও মার্চেন্ডাইজিং বিভাগ।

প্রকৌশল অনুষদে- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

এছাড়া আইন ও বিচার অনুষদে অপরাধবিদ্যা ও ফৌজদারি বিচার বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

কুমিল্লাকুমিল্লা বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: