শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা `খুন'

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় ভাতিজার ছুরিকাঘাতে জিয়ারুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ছেলে। গুরুতর আহত অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা (মাঝবাড়ি) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ইব্রাহিম আলীর ছেলে সাইফুল ইসলাম (২২) রাতের আঁধারে চাচা জিয়ারুল ইসলামের ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে তার বাম পাশে আঘাত করে। ঘটনাস্থলেই জিয়ারুল মারা যান। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে স্ত্রী আছমা বেগম ও ছেলে মো. ইসমাইল হোসেনকেও ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ইব্রাহিম আলী তার মা নছিরন বেওয়াকে গালিগালাজ করেন। এ ঘটনায় ভাই জিয়ারুল প্রতিবাদ করলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ইব্রাহিম আলীর ছেলে সাইফুল ইসলাম এসে চাচা জিয়ারুল, তার স্ত্রী ও ছেলেকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।

ভোরের আকাশা/আজাসা

সুন্দরগঞ্জছুরিকাঘাত

শেয়ার করুন: