শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল সহকারে হাজারো নেতাকর্মী জড়ো হন। পরে একটি আনন্দ র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সুনামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদের সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ লিলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোরশেদ আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী, অ্যাডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, আতম মিছবাহ, কাজী নাসিম উদ্দিন লালা, অ্যাডভোকেট হাফিজা ফেরদৌসি লিপন, নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি লুৎফা  আনোয়ার, জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি সোহেল আহমদ, জেলা বিএনপি নেতা আব্দুল হাই, ফুল মিয়া প্রমুখ।

সভায় জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জ-৪ আসনে দলের ত্যাগী নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিকল্প নেই। তৃণমূলের নেতাকর্মীদের একমাত্র আস্থা ও ভরসার নাম অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। আগামী জাতীয় নির্বাচনে তাকে ধানের শীষের মনোনয়ন দিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান তাঁরা।

ভোরের আকাশ/জাআ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীসুনামগঞ্জ

শেয়ার করুন: