শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ওএস‌ডি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কু‌ড়িগ্রাম ২৫০ শষ্যা বিশিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ডা. মো. শ‌হিদুল্লাহ‌ লিংকনকে ওএস‌ডি করা হ‌য়ে‌ছে। সেই স‌ঙ্গে স্বাস্থ্য অ‌ধিদপ্ত‌রের ওএসডিকৃত তত্ত্ববধায়ক ডা. নুর  নেওয়াজ‌কে ওই পদে স্থলাভিষিক্ত করা হয়। 

সোমবার (১১আগস্ট) রাষ্ট্রপ‌তির আদেশক্রমে স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণ মন্ত্রণাল‌য়ের যুগ্মস‌চিব সন‌জীদা শার‌মিন স্বাক্ষ‌রিত এক প‌ত্রে এ আদেশ জা‌রি ক‌রেন।

ওই প‌ত্রে ডা. মো. শ‌হিদুল্লাহ‌কে গাইবান্ধার ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতা‌লে বদলি করা হয়। আগামী ১৭ আগস্ট বদলীকৃত কর্মস্থ‌লে যোগদান না কর‌লে পরবর্তী কর্মস্থ‌লে তা‌কে ওই পদ থে‌কে অবমুক্ত করা হ‌বে ব‌লেও উল্লেখ করা হয়।

জানা গে‌ছে, গত ২০২১ সা‌লে ডা. মো. শ‌হিদুল্লাহ‌ কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে তত্ত্বাবধায়‌কের দা‌য়িত্ব গ্রহণ ক‌রেন। এরপর থে‌কে নানা অ‌নিয়ম আর দা‌য়িত্ব অব‌হেলার অ‌ভি‌যোগ ওঠে তার বিরু‌দ্ধে।  এর আগে গত ২৫ জুলাই চি‌কিৎস‌কের অব‌হেলায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মিলপাড়া এলাকার বাসিন্দা জামাল বাদশাহ (৫৫) না‌মে এক শ্বাস ক‌ষ্টের রোগীর মৃত্যু হয়।

এর ৬ দিন পর বুধবার (৩০জুলাই) উলিপুর উপ‌জেলার ধাম‌শ্রেণি ইউনিয়‌নের নাওড়া গ্রা‌মের বা‌সিন্দা ফুলবাবু দাস (১৮)না‌মে আরো এক শ্বাস কষ্ট রোগীর মৃত্যু হয়। পরপর দুই রোগীর মৃত্যুর ঘটনাটি বি‌ভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকা‌শিত হ‌য়। ঘটনা‌টি জানা‌জা‌নি হ‌লে হাসপাতাল‌টির চি‌কিৎ‌স‌কের দা‌য়িত্ব নি‌য়ে জেলাজু‌ড়ে সমা‌লোচনার সৃ‌ষ্টি হয়।

ত‌বে এ বিষ‌য়ে জানতে ডা. মো. শ‌হিদুল্লাহ‌ লিংকন এর স‌ঙ্গে মুঠোফোনে যোগা‌যোগ করা হ‌লেও তাকে পাওয়া যায়‌নি।

ভোরের আকাশ/জাআ

কুড়িগ্রামকু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌ল

শেয়ার করুন: