শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গা-১ আসনে স্বতন্ত্রপ্রার্থী মিলিমা ইসলামের মনোনয়নফরম সংগ্রহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ৩:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চুয়াডাঙ্গা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেত্রী মিলিমা ইসলাম বিশ্বাসের পক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কার্যালয় থেকে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানের কাছ থেকে তার সমর্থকরা আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মিলিমা ইসলাম বিশ্বাস ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেত্রী, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য।

এর আগে এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের প্রাথমিক মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামান।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, চলমান সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ও তাদের সমর্থকেরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। নির্ধারিত সময়ের মধ্যেই এসব ফরম জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। এ নিয়ে চুয়াডাঙ্গার দুটি আসনে ৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রবিউল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আওরঙ্গজেব বেল্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল খালেক ও জেলা ছাত্রদলের সহ সভাপতি ইনতেয়ার হোসেন ইরন।

ভোরের আকাশ/মো.আ.
 

মনোনয়ন ফরমচুয়াডাঙ্গায়বিএনপি

শেয়ার করুন: