শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৈরী আবহাওয়া খুঁটি ভেঙে বিদ্যুৎহীন বরুড়া উপজেলা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ৩০ মে ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বৈরী আবহাওয়া খুঁটি ভেঙে বিদ্যুৎহীন বরুড়া উপজেলা
বৈরী আবহাওয়া খুঁটি ভেঙে বিদ্যুৎহীন বরুড়া উপজেলা

কুমিল্লার বরুড়ায় ঝড়ো বাতাসে পল্লী বিদ্যুতের কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। ফলে উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) মধ্যরাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চারটি খুঁটি উপড়ে পড়ে এ ঘটনা ঘটে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ বরুড়া জোনাল অফিসের ডিজিএম মো. আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহসান উল্লাহ জানান, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৪০-৫ সাইজের এসপিসি তিনটি খুঁটি ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। সকালে সেগুলোকে সরিয়ে রাস্তা সচল করা হয়েছে। পুরো সংযোগ মেরামত করতে আজ শুক্রবার বিকাল পর্যন্ত সময় লাগতে পারে। ঝোড়ো বাতাসে এসব খুঁটি উপড়ে পড়েছে। সেখানকার একটি ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে উপজেলায় সম্পূর্ণ ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, শুক্রবার সকাল ৮টা থেকে বাড়িতে মোবাইল ফোনে কল দিয়েও কাউকে পাচ্ছি না। অন্যদের কাছে কল করে জানতে পারলাম, মধ্যরাত থেকে এলাকায় বিদ্যুৎ নেই। কেউ মোবাইলে চার্জ করতে পারেনি।

কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. আমিরুল কায়সার বলেন, ‘বরুড়ায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে সংযোগ চালু করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: