শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করছে নূরজাহান ফিলিং স্টেশন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ৩:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা একুশে মোড়ে প্রতিষ্ঠিত নুরজাহান ফিলিং স্টেশন জনস্বার্থকে প্রাধান্য দিয়ে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করে যাচ্ছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

নুরজাহান ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানান, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অনুমোদিত ডিলার পোগলদীঘা ইউনিয়নের  রুদ্রা বয়ড়া ২১শে মোড় এলাকায় অবস্থিত মেসার্স নুরজাহান ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জামালপুর জেলার অন্যান্য পেট্রোল পাম্পের মতোই মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনে পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ করে আসছে।

প্রতিষ্ঠানটি জনস্বার্থকে প্রাধান্য দিয়ে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করে আসছে বলে জানা গেছে। মোটরসাইকেল ও ডিজেলচালিত যানবাহনের মালিকদের জন্য সহজলভ্য ও সমতাভিত্তিক সেবা প্রদান করায় এলাকায় ইতিবাচক সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের কর্মকাণ্ডে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নুরজাহান ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সবসময় নিয়ম মেনে এবং বৈষম্যহীনভাবে সেবা প্রদান করে আসছেন। “মুখ দেখে নয়, বরং সেবার মান বজায় রেখে”—এই নীতিতে পরিচালিত হয়ে প্রতিষ্ঠানটি জনগণের আস্থা ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ অবস্থায় জ্বালানি বিতরণের সময় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তারা। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সুনাম নষ্টের অপচেষ্টায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কর্তৃপক্ষ, স্থানীয় সচেতন মহল ও উপকারভোগীরা।

সচেতন মহলের অনেকই বলেছেন, জনস্বার্থে কাজ করা একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে সেবা কার্যক্রম নির্বিঘ্নভাবে চলমান থাকে।

ভোরের আকাশ/আ.র

নূরজাহান ফিলিং স্টেশন

শেয়ার করুন: