শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুলাউড়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

কুলাউড়ায় একটি পোল্ট্রি ফার্ম থেকে লুৎফুর রহমান (২২) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (২৯ মার্চ) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের উত্তর রাজনগর গ্রামের (মুরইছড়া পয়েন্ট সংলগ্ন) মোস্তফা মিয়ার পোল্ট্রি ফার্ম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লুৎফুর উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের হান্নান মিয়ার ছেলে। তিনি ওই পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে পোল্ট্রি ফার্মে ভিতরের লুৎফুরের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সহকর্মীদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, তিনি কক্ষের ভেতরে বিছানার ওপর থেকে টিনসেট ঘরের ছাদের একটি বাঁশের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।

এসময় সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। 

পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/ র.ই

ঝুলন্ত মরদেহ উদ্ধারমো. মনিরুজ্জামান মোল্যা

শেয়ার করুন: