শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাজিরপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
নাজিরপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. লিমন হাওলাদার জিহাদ (২১) ও মো. রুবেল মিয়া (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাজিরপুরের শ্রীরামকাটি বন্দরের স্থানীয় জনতা।

সোমবার (১৬ জুন) রাতে শ্রীরামকাঠি বন্দরের ফেরিঘাট এলাকায় বহিরাগত দুই ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে শ্রীরামকাঠী বন্দরের ব্যবসায়ী মাসুম ও আরিফ এর নেতৃত্বে তাদেরকে ধরে ফেলেন ও তাদের সাথে থাকা ৪৮০ পিস ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়।  

পরে নাজিরপুর থানা পুলিশকে খবর দিলে নাজিরপুর থানার এস আই মো. সরোয়ার হোসেনের নেতৃত্বে সেখানে উপস্থিত হয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে।

আটক মাদক ব্যবসায়ী লিমন হাওলাদার জিহাদ পিরোজপুর সদর উপজেলার শিকারপুর গ্রামের মো. টিপু হাওলাদারের ছেলে এবং রুবেল মিয়া নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মো. চান মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামকাঠী বন্দরের স্থানীয় জনতা প্রথমে সন্দেহজনক দুই ব্যক্তিকে ধরে ফেলে এবং তাদের কাছে মাদক আছে এমন সংবাদ দিলে, এস আই সরোয়ারের ও এস আই রহমতের নেতৃত্বে অভিযান টিম সেখানে উপস্থিত হয়ে আটক দুই ব্যক্তির নিকট থেকে ৪৮০ পিস মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আসামীদের গ্রেফতার করে নাজিরপুর থানায় নিয়ে আসে।  তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।  মাদকবিরোধী অভিযান অব‍্যাহত থাকবে বলে জানান ওসি।

ভোরের আকাশ/জাআ

মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুন: