শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহেশখালীতে ৬৫ হাজার টন এলএনজি নিয়ে জাহাজের নোঙর

মহেখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

অস্ট্রেলিয়া থেকে প্রায় ৬৫ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে গ্রিসের পতাকাবাহী একটি জাহাজ কক্সবাজারের  মহেশখালীতে নোঙর করেছে। এর মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন একটি চালান যুক্ত হয়েছে, যা গ্যাস সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। 

বুধবার (১৬ এপ্রিল) মহেশখালীর ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)-এ ‘মারান গ্যাস হাইড্রা’ নামের জাহাজটি নোঙর করে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় শিপিং এজেন্ট ইউনিগ্লোবালের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নুরুল আলম। তিনি জানান, জাহাজটিতে মোট ৬৪ হাজার ৬৭৮ টন এলএনজি রয়েছে।  

বৃহস্পতিবার  বিকেলে এটি মহেশখালীর এফএসআরইউতে পৌঁছায় এবং আজ থেকেই কার্গো খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। 

মহেশখালীতে ৬৫ হাজার টন এলএনজি নিয়ে আসা নুরুল আলম আরও বলেন, আগামী শনিবার (১৮ এপ্রিল) আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে ৬৯ হাজার ১৫ টন এলএনজি নিয়ে ‘লোবিতো’ নামের আরও একটি জাহাজ মহেশখালীতে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ৬৯ হাজার টন করে এলএনজি বহনকারী দুটি জাহাজ মহেশখালীতে ভিড়েছিল। ধারাবাহিকভাবে এলএনজি আমদানি অব্যাহত থাকায় জাতীয় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভোরের আকাশ/আ.র

এলএনজি

শেয়ার করুন: