শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ফায়ার সার্ভিসের গাড়িচালক মই থেকে পড়ে আহত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রাজশাহীতে প্রশিক্ষণের সময় মই থেকে পড়ে গুরুত্বর আহত হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক গাড়িচালক। তার নাম হযরত আলী সরদার (৩৫)। 

শনিবার বেলা পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ফায়ার ফাইটার হযরতকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে সিটি স্ক্যানের জন্য পরে তাকে রেডিওলজি বিভাগে পাঠানো হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, প্রায় ৩০ ফুট উঁচু মই থেকে হযরত আলী পড়ে গিয়েছেন। তিনি হাঁটতে পারছেন না। সিটি স্ক্যানের জন্য তাকে রেডিওলজি বিভাগে পাঠানো হয়েছে। এখনই তার শারীরীক অবস্থা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কথা বলতে অস্বীকৃতি জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হক। 

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিছু দিন পর ফায়ার সার্ভিসের কর্মীদের ঢাকায় প্রতিযোগিতা আছে। সেই প্রতিযোগিতার জন্য এখন বাছাই চলছে। আর এ জন্যই রাজশাহীতে দ্রুত সময়ে ফায়ার ফাইটারদের মইয়ে ওঠার প্রশিক্ষণ চলছিল। হযরত আলী গাড়িচালক হলেও তাকে মইয়ে উঠিয়ে দিয়েছিলেন কর্মকর্তারা। দ্রুত ওঠার সময় ৩০ ফুট ওপর থেকে তিনি পড়ে যান।

আরও পড়ুন

পিরোজপুর জেলা শাখার মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত

যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহীর উপপরিচালক মনজিল হক বলেন, তিনি বাইরে আছেন। তাই ঘটনা সম্পর্কে জানেন না। তিনি সহকারী পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘প্র্যাকটিসের সময় হযরত পড়ে আহত হয়েছেন।’ গাড়িচালক প্রতিযোগিতায় অংশ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চাকরি করলে সবই করতে হবে।

ভোরের আকাশ/রই 
 

মনজিল হক

শেয়ার করুন: