শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু: শৃঙ্খলা ফেরার আশা মালিকদের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জে অক্টেন ও পেট্রোল সংকট মোকাবিলায় এবং তেলের বাজারে শৃঙ্খলা ফেরাতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। রোববার সকালে জেলা সদরের লাহারপুরে ‘আলী’জ ড্রিম ফিলিং স্টেশনে’ এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রশাসনের এই নতুন উদ্যোগে গ্রাহক পর্যায়ে ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ফিলিং স্টেশনটির মালিক জানান, গত সপ্তাহে প্রশাসনের সাথে বৈঠকের পর বৈশ্বিক সংকট বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে অ্যাপে যানবাহনের নিবন্ধন নম্বর এন্ট্রি করে নির্দিষ্ট পরিমাণে (৫০০ টাকা) তেল দেওয়া হচ্ছে। পাম্প মালিকের মতে, "প্রশাসন থেকে যেটা করে দেওয়া হয়েছে, এতে শৃঙ্খলা ফিরে আসবে বলে আমি ১০০ পারসেন্ট আশাবাদী।" তিনি আরও জানান, ৫ দিনের মধ্যে একজন গ্রাহক একাধিকবার তেল নিতে পারবেন না, যা অবৈধ মজুদ রোধ করবে।

তবে বরাদ্দের সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "গত বছরের চাহিদার ভিত্তিতে এবার তেল দেওয়া হচ্ছে, কিন্তু বর্তমানে চাহিদা অনেক বেড়েছে।" কৃষকদের জন্য কৃষি কার্ড এবং সরকারি প্রকল্প বা ব্যাংক কর্মকর্তাদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা রাখা হয়েছে। ডিসি বা ইউএনও অফিস থেকে অনুমোদন নিয়ে আসলে তারা নির্ধারিত বরাদ্দ পাচ্ছেন।

সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে পাম্পগুলোতে আলাদা লেনের ব্যবস্থা করা হয়েছে যাতে সাধারণ মানুষ ও জরুরি সেবার গ্রাহকরা ভোগান্তি ছাড়াই দ্রæত তেল সংগ্রহ করতে পারেন।

ভোরের আকাশ/এনউব

অ্যাপের মাধ্যমে তেল বিক্রি

শেয়ার করুন: