শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতারা

জেলা প্রতিনিধি, জামালপুর

প্রকাশ : ১২ মে ২০২৫, ১২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
সরিষাবাড়ীতে কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতারা
সরিষাবাড়ীতে কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতারা

জামালপুরের সরিষাবাড়ীতে দরিদ্র কৃষকের ধান কেটে সহায়তা করলেন উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা। রোববার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে মহাদান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ী গ্রামের রইচ উদ্দিনের ৩২ শতক ও রঘুনাথপুর উত্তরপাড়া গ্রামের আবুল কাশেমের ১৬ শতক জমির ধান কেটে দেন তারা।

উদ্যোগটির উদ্বোধন করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবদুল মজিদ। তিনি জানান, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এর নির্দেশে এই স্বেচ্ছাশ্রম কার্যক্রম শুরু হয়েছে।“সংগ্রাম ও অর্জনের ইতিহাসে কৃষক জাতির অবিচ্ছেদ্য অংশ। সেই ধারাবাহিকতায় কৃষকের পাশে থাকাই আমাদের অঙ্গীকার,” — বলেন মজিদ।

ধান কাটা শেষে কৃষকের বাড়িতে পৌঁছে দেয় নেতাকর্মীরা। সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানান কৃষক রইচ উদ্দিন ও আবুল কাশেম। তারা বলেন, “ক্ষেতে ধান পাকলেও শ্রমিক সংকটে কাটতে পারছিলাম না। কৃষক দলের নেতারা এগিয়ে এসে আমাদের বড় উপকার করেছেন।”

এই সময় উপস্থিত ছিলেন কৃষক দলের উপজেলা সদস্য সচিব আল আমিন শেখ, এবং নেতাকর্মী খোরশেদ আলম, সোহেল মিয়া, জাহাঙ্গীর হোসেন, জালাল উদ্দিন, নজরুল ইসলাম, ময়েন উদ্দিন, আলতাফ আলী ও আব্দুল জলিল।

স্থানীয়ভাবে প্রশংসিত এই উদ্যোগে কৃষকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উপজেলা কৃষক দল।

 

ভোরের আকাশ/ হ.র
 

শেয়ার করুন: