শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শুধু অবকাঠামো নয়, গবেষণা ও প্রযুক্তি সক্ষমতাও বাড়াতে হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ৭:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা প্রতিটি প্রকল্পে বিনিয়োগের যথাযথ সুফল নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান, অর্থনৈতিক মূল্য এবং পরিবেশগত প্রভাবকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আয়োজিত ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। এতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, কোনো বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রমের সঙ্গে নিয়মিত তুলনা ও মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের ক্ষেত্রে পিয়ার রিভিউ চালু করা জরুরি।

তিনি বলেন, নিজেদের কাজের মূল্যায়ন শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে প্রকৃত দুর্বলতা চিহ্নিত করা কঠিন। তাই বাইরের বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মূল্যায়নের মাধ্যমে ঘাটতিগুলো শনাক্ত করে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করতে হলে গবেষণা ও উদ্ভাবনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভালো কাজ ও গবেষণা হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও সেসব কর্মকাণ্ডের পরিচিতি তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, কেবল নতুন ভবন নির্মাণ বা অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বাড়ানো সম্ভব নয়। অবকাঠামোর পাশাপাশি দক্ষ শিক্ষক ও জনবল, আধুনিক গবেষণাগার, কার্যকর ব্যবস্থাপনা এবং প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তুলতে হবে। হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় না থাকলে বড় ধরনের বিনিয়োগ থেকেও প্রত্যাশিত সুফল পাওয়া যাবে না।

সরকারি বিনিয়োগের বিষয়ে তিনি বলেন, জনগণের করের অর্থ ব্যয়ে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হয়, সেগুলোর প্রতিটি ক্ষেত্রে বিনিয়োগের বিপরীতে কী ধরনের সুফল পাওয়া যাচ্ছে তা মূল্যায়ন করতে হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক মূল্য সংযোজন এবং পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাবও বিবেচনায় রাখা প্রয়োজন।

চুয়েটের আইটি ইনকিউবেটর নিয়ে বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং চুয়েট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো দরকার। এ বিষয়ে ঢাকায় ফিরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর প্রযুক্তি ও উদ্ভাবনকেন্দ্রগুলোতে বিশ্ববিদ্যালয় এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাকেও শিল্পখাতের বাস্তব চাহিদার সঙ্গে সংযুক্ত করতে হবে। এতে গবেষণার ফলাফল বাস্তব প্রয়োগের সুযোগ বাড়বে।

অনুষ্ঠানে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো চুয়েটের গবেষণা ও প্রযুক্তিগত সামর্থ্যকেও জাতীয় উন্নয়নে কাজে লাগানো প্রয়োজন। অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাময় গবেষণা বা উন্নয়নমূলক কোনো উদ্যোগ যাতে বন্ধ না হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া দরকার।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, বিতর্কসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে চুয়েটের অংশীদারত্ব বাড়ানোর মাধ্যমে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের নতুন ক্ষেত্র তৈরি করা প্রয়োজন।

চুয়েটের উন্নয়ন ও অগ্রগতিতে নিজের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, শিক্ষার্থীদের মেধা, শিক্ষকদের দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অবকাঠামো ও সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেই শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে আরও এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

তিনি জানান, চুয়েটের আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ের অবস্থান উন্নত করার লক্ষ্যে বিদেশি অধ্যাপক নিয়োগ, অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি যুক্ত করা, আন্তর্জাতিক অংশীদারত্ব বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ আরও কার্যকর করার পাশাপাশি মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে বলে জানান উপাচার্য।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: