শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় লাইসেন্সহীন দু'টি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ৯:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় লাইসেন্সবিহীন দুইটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ইটভাটাকে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করতে না পারলে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের হাড়িয়াদী ও পোনাষারি এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনীম। জেলা প্রশাসনের অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ইটভাটাগুলো পরিচালনা করার অপরাধে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে হাড়িয়াদী এলাকার মেসার্স এবিবি ব্রিক্সের মালিক নাঈম ভূইয়াকে ২ লাখ টাকা এবং পোনাষারি এলাকার এমএসবি ব্রিক্সের মালিক মামুনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এমএসবি ব্রিক্সকে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

অভিযান পরিচালনা সদস্যরা জানায়, ইটভাটাগুলো পরিবেশের জন্য ক্ষতিকরভাবে পরিচালিত  এবং অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছিল। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবসায়িক লাইসেন্সসহ অন্যান্য আইনগত কাগজপত্র না থাকায় এ জরিমানা আদায় করা হয়েছে।

স্থানীয় ইটভাটা মালিকদের দাবি, উপজেলায় হাতে গোনা কয়েকটি ভাটা ছাড়া অধিকাংশেরই জেলা প্রশাসকের লাইসেন্স নেই এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের মেয়াদ শেষ হয়ে গেছে। অনেকেই তা নবায়ন করেননি।

জানা গেছে, একটি ইটভাটা স্থাপন ও পরিচালনার জন্য জেলা প্রশাসকের লাইসেন্স, ট্রেড লাইসেন্স, টিআইএন ও ভ্যাট নিবন্ধন, ফায়ার সার্ভিসের অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি বাধ্যতামূলক। তবে কাপাসিয়ার অনেক ইটভাটাই এসব নিয়মের বাইরে পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনীম জানান, আইন অনুযায়ী দুইটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে এবং পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা মোকবুল হোসেন, কাপাসিয়া থানার পুলিশ সদস্য, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

ভোরের আকাশ/এনউব

জরিমানা

শেয়ার করুন: