শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাইকিং করে বার্ষিক পরীক্ষা গ্রহণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ৪ ডিসেম্বর ২০২৫, ৮:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে ঘোষিত কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা বর্জন এবং ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি উপেক্ষা করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাইকিং করে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) উপজেলার বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সহকারী শিক্ষকরা বেতন বৃদ্ধি ও পদোন্নতিসহ তিন দফা দাবিতে গত ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিক গণিত ও সমন্বিত বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল; তবে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করায় পরীক্ষার আয়োজন অনিশ্চয়তার মুখে পড়ে।

এদিকে উপজেলা প্রশাসন পরীক্ষার ব্যাপারে কঠোর অবস্থান নেয়। মঙ্গলবার রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদের নেতৃত্বে সকল প্রধান শিক্ষকদের নিয়ে জুম মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে বুধবার নির্ধারিত সময়েই পরীক্ষা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। তবুও সহকারী শিক্ষকদের অসহযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ে জটিলতা দেখা দেয়।

সরেজমিন বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষককে পরীক্ষা বন্ধের আহ্বান জানান এবং অফিস ও শ্রেণিকক্ষে তালা দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি জটিল হলে এলাকাবাসী এগিয়ে আসে। স্থানীয় সারোয়ার ভূঁইয়া পলাশ মসজিদের মাইক ব্যবহার করে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে আসার জন্য ঘোষণা দেন। অভিভাবকরা সন্তানদের পাঠালে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নাবা আক্তার ও লাকি আক্তারের সহায়তায় পরীক্ষা গ্রহণ করা হয় বলে জানান প্রধান শিক্ষক শিল্পী আচার্য।

অভিভাবক মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে রেখে দাবি আদায়ের চেষ্টা কোনভাবে গ্রহণযোগ্য নয়।”

উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ জানান, প্রশাসনিক কঠোর নজরদারির মধ্য দিয়ে উপজেলার ১৪০টির মধ্যে ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। যেখানে পরীক্ষা হয়নি, সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বর্জনের সুযোগ নেই। মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা নেই। সহকারী শিক্ষকরা পরীক্ষা না নিলেও প্রধান শিক্ষক স্থানীয় শিক্ষিত মানুষ বা স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পরীক্ষা সম্পন্ন করবেন।”

ভোরের আকাশ/এসএইচ

ঈশ্বরগঞ্জ

শেয়ার করুন: