শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেহেরপুরে ধর্ষকের যাবজ্জীবন, ২ লাখ টাকা অর্থদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ৫:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মেহেরপুরে এক কিশোরীকে ধর্ষণের মামলায় মো. স্বপন আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রাজনগর গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রলোভনে গাংনীর আকুবপুর গ্রামের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান স্বপন আলী। সেখানে তাকে ধর্ষণ করে পালিয়ে যান তিনি।

পরদিন ভিকটিম স্থানীয়দের সহায়তায় উদ্ধার হন এবং তার বাবা গাংনী থানায় মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ কেবল স্বপনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য ও মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলে।

রায়ে বিচারক বলেন, “১৬ বছরের কম বয়সী একজন কিশোরীকে প্রতারণা করে ধর্ষণ একটি জঘন্য অপরাধ, এতে তার শারীরিক ও মানসিক চরম ক্ষতি হয়েছে।”

আইনের ১৫ ধারায় উল্লেখিত অর্থদণ্ড আদায়ের মাধ্যমে ভিকটিম ভবিষ্যতে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগও থাকবে বলে রায়ে উল্লেখ করা হয়।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: