দিরাই পৌর শহরের পূজামণ্ডপ পরিদর্শন করেন মেয়র পদপ্রার্থী রুদ্র মিজান

সুনামগঞ্জের দিরাই পৌরসভার ৮ টি শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন পৌরসভার মেয়র পদপ্রার্থী রুদ্র মিজান।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর নির্দেশনায় তিনি পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। মণ্ডপ পরিদর্শনকালে রুদ্র মিজান, সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় মণ্ডপের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের সাথেও কথা বলেন তিনি। এছাড়া উৎসবের আনন্দকে আরও মুখরিত করতে প্রত্যেকটি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
পূজা কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে রুদ্র মিজান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব স্বাধীন ও নির্বিঘ্নে উদযাপন করবে এটাই আমাদের প্রত্যাশা। যেকোনো পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে পারেন, সেজন্য আমরা সবসময় পাশে আছি। শুধু দুর্গাপূজা নয়, আগামীতেও যেকোনো ধর্মীয় উৎসব মুখর ও নিরাপদ করতে আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।তিনি মণ্ডপগুলোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই পৌরসভার সভাপতি হরিপদ দেবনাথ,উপজেলা বিএনপি নেতা, মখলিছুর রহমান লাল মিয়া, সাইফুল ইসলাম,পৌর বিএনপি নেতা,জিয়াউর রহমান ভুট্টো,এমরান মিয়া,আজাদ মিয়া,মো: সেলিম মিয়া।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল মরিয়াদ তনয়, সিলেট জালালাবাদ থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া,পৌর সেচ্ছাসেবক দলের সদস্য তানভীর রহমান। কলেজ ছাত্রদলের আহবায়ক জামিল মিয়া সহ দিরাই পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ভোরের আকাশ/ এনউব