শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাণ্ডারিয়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পিরোজপুরের ভাণ্ডারিয়া নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল আনুমানিক  সাড়ে ৩টার দিকে। নিহত শ্রমিক মোঃ বাঁধন মীরা (২০) ভাণ্ডারিয়া উপজেলার তেওরীপুর ২নং ওয়ার্ড এলাকার বাসিন্দা  মোঃ বাদশা মীরার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের তেওরীপুর গ্রামের মোঃ লিটন হাওলাদারের নির্মাণাধীন ভবনে বাঁধন মীরা রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে তিনি ভবনের একটি কক্ষের বাইরে থাকা বৈদ্যুতিক তার গুছিয়ে ভেতরে নেয়ার চেষ্টা করেন।

এ সময় তারটি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং নিচে ফ্লোরে পড়ে যান। তাৎক্ষণিকভাবে সহকর্মী রাজমিস্ত্রি মোঃ বশির হাওলাদারসহ স্বজনরা তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/নি
 

ভাণ্ডারিয়া

শেয়ার করুন: