শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুরমার পানি এখনও বিপদসীমার নিচে

সুনামগঞ্জে বাড়ছে নদনদী ও হাওরের পানি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ মে ২০২৫, ৫:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সুনামগঞ্জে বাড়ছে নদনদী ও হাওরের পানি
সুনামগঞ্জে বাড়ছে নদনদী ও হাওরের পানি

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের নদনদী ও হাওরের পানি। গতকাল থেকে গুড়িগুড়ি ও মাঝারি টানা বৃষ্টিপাত এবং সেই সাথে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। দুই দিনের টানা বৃষ্টিতে সুরমা, যাদুকাটা, কুশিয়ারা ও বৌলাইসহ বেড়েছে সবকটি নদীর পানি।

শুক্রবার (৩০ মে) সকালে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ১৯২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১০ মিলিমিটার।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, ‘বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদীর পানি বাড়লেও পানি এখনো বিপদসীমার অনেক নিচে রয়েছে। সুনামগঞ্জে আগামী ২/৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বন্যার কোন শঙ্কা নেই।’

এদিকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ডা. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, ইতোমধ্যে ‘বন্যা মোকাবিলায় সব ধরণের প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন উপজেলায় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: