শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে নৌযানে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিরাজগঞ্জের চৌহালীতে নৌযানে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছে নৌযান শ্রমিক ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা নৌযান শ্রমিক ও কর্মচারীরা আজ নিরুপায় হয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মহোদয়ের সরণাপন্ন হয়েছি। আমরা নৌযান শ্রমিক ও কর্মচারীরা সিরাজগঞ্জ সদর উপজেলার সরকার কর্তৃক ইজারাকৃত বালুমহল হতে বালু ক্রয় করে বাল্কহেডের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজের জন্য বালু সরবরাহ করে থাকি।

কিন্তু অতিদুঃখের সহিত সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নিকট জানাচ্ছি যে, বালু পরিবহন কাজের নিয়োজিত বাল্কহেডগুলো চৌহালীর জোতদাড়া ঘাট যাতায়াত করার সময় কিছু অসাধু ব্যক্তি, চাঁদাবাজ তাদেও হীন স্বার্থসিদ্ধিও জন্য বাল্কহেডগুলো গতিরোধ করে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে বাল্কহেডগুলো গতিরোধ করে আটকিয়ে রাখে।বাল্কহেডগুলো আটকিয়ে বাল্কহেডের কর্মচারীদের থেকে নগদ অর্থ, মোবাইল ফোন জোড় করে ছিনিয়ে নেয়। নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার পর বালু পরিবহনকৃত ব্লাকহেডে অগ্নিসংযোগ করে।

বাল্কহেডের মালিক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাল্কহেডের কর্মচারী সুজন সেখ, আল আমিন সেখ, বাবলু সেখ প্রমুখ।

মানববন্ধনে শেষে নৌযান শ্রমিক ও কর্মচারীরা সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের হাতে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি দেখার সাথে সাথে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম নৌযানে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)কে নির্দেশ প্রদান করেন।

ভোরের আকাশ/তা.কা

 

 

 

সিরাজগঞ্জমানববন্ধন

শেয়ার করুন: