শ্রীপুরে শিক্ষক দম্পতির বাড়ীতে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি

গাজীপুরের শ্রীপুরে শিক্ষক দম্পতির বাড়ীতে দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার উপজেলার চকপাড়া গ্রামে পুলিশ ক্যাম্পের দুইশ গজের মধ্যে এ দুঃসাহসিক ঘটনা ঘটে। এ ঘটনায় চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইসরাত জাহান বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিক্ষক দম্পতি ইসরাত জাহান ও তার স্বামী আকতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফাইজুল ইসলাম ঘরে তালা দিয়ে স্কুলে চলে যায়।স্কুলে মিটিংয়ের ফাকে সকাল সাড়ে ১১ টায় বাড়ীতে গিয়ে ঘরের দরজার তালা ভাঙা দেখতে পায়।চোরের দল ঘরের তালা ভেঙে নগদ ৬ লাখ টাকা ও ৫ ভরি ওজনের স্বর্ণালংকার সহ ১৭ লাখ টাকার মালামাল নিয়ে যায়।দিনে দুপুরে পুলিশ ফাঁড়ির কাছে চুরির ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এনউব