শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শহিদ মেজর নাজমুল হকের ৫৪তম শাহাদাতবার্ষিকী

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁয় ৭নং সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার শহিদ মেজর নাজমুল হক এর ৫৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলানায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা এস.এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক ও  জাতীয় নির্বাহী কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জহুরুল আলম তরফদার (রুকু)।

এতে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মুহঃ ওয়ালিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লেখক ও কলামিস্ট রফিকুল ইসলাম রফিক, জেলা প্রেস ক্লাবের সভাপতি এস.এম রায়হান আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদ, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দীন প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ৮টায় শহরের কেডির মোড়ে শহীদ মেজর নাজমুল হক এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

ভোরের আকাশ/জাআ

শাহাদাত বার্ষিকীনওগাঁশহিদ মেজর নাজমুল হক

শেয়ার করুন: