শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগ সিকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১০ জুন ২০২৬, ৮:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী  উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এর উদ্যোগে কেন্দ্র ঘোষিত ‘মাসব্যাপী বৃক্ষরোপণ 'কর্মসূচির অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও নিম গাছের চারা রোপণ করা হয়েছে। 

বুধবার (১০ জুন) প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর  ড. মো: আলিমুল ইসলাম। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং মানব অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের স্বাভাবিক প্রয়োজন এবং সভ্যতা বিকাশের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি।

আরও পড়ুন

কৃষিতে কলেজ ছাত্র সাকিবুল ইসলাম শান্ত'র সাফল্য

তিনি বলেন, সবুজ বিপ্লবের মাধ্যমে দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে জেডআরএফ এর মনিটর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: মাছুদুর রহমান, সদস্য কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক,  কর্মকর্তা ও কর্মচারীসহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য একই সময়ে ঢাকা  বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেডআরএফ'র ভাইস প্রেসিডেন্ট ও কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।

ভোরের আকাশ/ র.ই

বৃক্ষরোপণ কর্মসূচিকৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন

শেয়ার করুন: