শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পৌরসভার উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ৭নং ওয়ার্ডের বেলটিয়া এলাকাবাসী

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ৭:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পৌরসভার নাগরিক হয়েও দীর্ঘদিন ধরে মৌলিক সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন ৭নং ওয়ার্ডের অন্তর্গত খুপিবাড়ী বেলটিয়া এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর পৌর কর পরিশোধ করলেও তারা পাচ্ছেন না ন্যূনতম নাগরিক সুবিধা।

বিশেষ করে বেলটিয়া মোড় থেকে ভোটঘর বাজার পর্যন্ত সড়কটি বর্তমানে এলাকাবাসীর দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের পাশে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে করে চলাচলে ভোগান্তির পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও।

এলাকাবাসী জানান, আশপাশের অন্যান্য ওয়ার্ডে ড্রেনেজ সুবিধা থাকলেও এই গুরুত্বপূর্ণ সড়কটি এখনও অবহেলিত। বৃষ্টির পানি ও জমে থাকা ময়লার কারণে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে।

এছাড়াও এলাকায় নেই কোনো নির্দিষ্ট ময়লা ফেলার ডাস্টবিন। ফলে বাসিন্দারা বাধ্য হয়ে যেখানে-সেখানে ময়লা ফেলছেন, যা পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত ময়লা অপসারণের ব্যবস্থাও নেই বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, রাস্তার উন্নয়ন এবং নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপনসহ নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করা হোক। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ভোরের আকাশা/এনউব

ছোঁয়া থেকে বঞ্চিত

শেয়ার করুন: