শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দুজনের অবস্থা আশঙ্কাজনক

কালীগঞ্জে তিন ভাইকে কুপিয়ে জখম

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কালীগঞ্জে তিন ভাইকে কুপিয়ে জখম
কালীগঞ্জে তিন ভাইকে কুপিয়ে জখম

গাজীপুরের কালীগঞ্জে একই পরিবারের তিন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় ছয়জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা। 

আহতদের মধ্যে শরীফ ও রুহুলের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের মো. মোস্তফা পাঠানের পরিবারের সঙ্গে তাঁর আপন চাচা নাজিম উদ্দিন পাঠান এবং চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। 

এরই জেরে গত বুধবার (২৯ অক্টোবর) সকালে মোস্তফা পাঠান ও তাঁর দুই ভাই বাড়ির পূর্ব পাশে আতাব উদ্দিনের বাড়ির উঠানে অবস্থান করছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে নাজিম উদ্দিন পাঠানের নির্দেশে নাজমুল ও সোহেলসহ অভিযুক্তরা দা, ছেন, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।

 এ সময় নাজমুল পাঠান ধারালো ছেন দিয়ে মোস্তফা পাঠানের বাম হাতের কনিষ্ঠ আঙুল কেটে গুরুতর জখম করেন। ভাইকে রক্ষা করতে এগিয়ে এলে শরীফ পাঠানের ডান কাঁধ ও ডান গালে কোপ দেন সোহেল পাঠান। অন্যদিকে, নাজিম উদ্দিন পাঠান শরীফের বাম বাহুতে কোপ মেরে গভীর ক্ষত সৃষ্টি করেন। 

একই সময় সোহেল পাঠান রুহুল পাঠানের বাম কাঁধে ও কাঁধের নিচে উপর্যুপরি কোপ দিয়ে গুরুতর জখম করেন। এ ছাড়া অভিযুক্ত পরিবারের নারী সদস্যরাও লাঠিসোটা দিয়ে তাঁদের মারধর করেন এবং তাঁদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেন। 

পরে আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তিন ভাইকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে শরীফ ও রুহুলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। 

পরে ঢাকায় নেওয়ার পথে অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁদের সিটি কেয়ার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

পরিবারের দাবি, ধারালো অস্ত্রের আঘাতে শরীফের হাত ও কাঁধ এবং রুহুলের বাম কাঁধের হাড় ও রগ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এ ঘটনায় ভুক্তভোগী মো. মোস্তফা পাঠান বাদী হয়ে তাঁর চাচা নাজিম উদ্দিন পাঠান, চাচাতো ভাই নাজমুল পাঠান ওরফে বাবলু, সোহেল পাঠান, নাজিম উদ্দিনের স্ত্রী হাজেরা বেগম, বাবলুর স্ত্রী শান্তা বেগম এবং সোহেল পাঠানের স্ত্রী মুক্তি বেগমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় ২৮(১০)২৬ নম্বর মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে আসামীদের বক্তব্য নেওয়ার জন্য তাদের বাড়ীতে গিয়ে পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্বব হয়নি।

ভোরের আকাশ/রই
 

শেয়ার করুন: