শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গুলিবিদ্ধ হয়েও দায়িত্বে অবিচল, গোপালপুরের সন্তান সিদ্দিকুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ৬:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমান। জীবনের ঝুঁকি নিয়েও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে।

গত ২৬ জুন ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে সাহসিকতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে, গত ২ মার্চ রাজধানীর সায়দাবাদ রেললাইন এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন সিদ্দিকুর রহমান। অভিযান চলাকালে মাদক কারবারিদের হামলায় তিনি গুলিবিদ্ধ হন। আহত হলেও দায়িত্ব পালনে তাঁর দৃঢ়তা ও পেশাদারিত্ব সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়।

সিদ্দিকুর রহমান বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের খিলগাঁও সার্কেলে পরিদর্শক হিসেবে কর্মরত। তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. আকবর আলী।

আরও পড়ুন

ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক

স্থানীয় বাসিন্দারা জানান, রাষ্ট্রীয় এই স্বীকৃতিতে গোপালপুরের মানুষ গর্বিত। তাঁদের প্রত্যাশা, সিদ্দিকুর রহমানের মতো সাহসী কর্মকর্তাদের নিষ্ঠা ও আত্মত্যাগ মাদকবিরোধী অভিযানে অন্যদেরও অনুপ্রাণিত করবে।

দেশকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। সিদ্দিকুর রহমানের এই সম্মাননা সেই দায়িত্বশীলতা, সাহসিকতা ও আত্মত্যাগেরই একটি স্বীকৃতি।

ভোরের আকাশ/এনউব

রাষ্ট্রীয় সম্মাননা

শেয়ার করুন: